ক্রোম (crome) ব্রাউজারের জন্যে নতুন আপডেট আনল গুগল

Google Crome,  version 89
Google crome 


ক্রোমের (crome)  জন্য নতুন আপডেট ঃঃ 

বহুলপ্রচলিত ইন্টারনেট ব্রাউজার ক্রোম ( crome) এর জন্য আরো একটা নতুন আপডেট নিয়ে আসলো গুগল(google) ।   এটি ক্রোমের ভার্সন ৮৯ (version 89)। অ্যান্ড্রয়েড পুলিশের রিপোর্ট অনুসারে,  এটা শুধুমাত্র ক্রোমের বেটা ইউজাররাই ব্যবহার করতে পারবেন।  তবে পরবর্তীতে ক্রোমের বড় আপডেটের সাথে ক্রোমের এই ৮৯ ফিচারটি ব্যবহার করতে পারবেন।  এর আগে জানুয়ারি ২০২১ এ ক্রোমের ৮৮ ( version 88)  আপডেট  এসেছিল।  

কি আছে নতুন আপডেটে ঃঃ 

অ্যান্ড্রয়েড এর রিপোর্ট অনুসারে,  এই ৮৯ আপডেটে ব্রাউজারটিতে প্রাইভেসি স্যান্ডবক্স (privacy sandbox) নামে নতুন একটি ফিচার আনা হয়েছে। যা ব্যবহারকারিদের ব্যক্তিগত ব্রাউজিং এর জন্য উপযুক্ত সুরক্ষিত পরিবেশ তৈরি করবে।  এবং সাথে সাথে এটি ব্যবহারকারীর গোপনীয়তাও নিশ্চিত করবে।  
এর ফলে ব্যবহারকারীরা আরো বেশি নিরাপত্তা পাবে।  
এই ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীদের  সেটিংস > প্রাইভেসি এন্ড সিকিউরিটি  >  প্রাইভেসি স্যান্ডবক্স অপশনে যেতে হবে।  এবং প্রাইভেসি সেট করে নিতে হবে।  

এছাড়াও নতুন এই ৮৯ আপডেটটিতে(version 89) সাইট ইনফো পপআপ (site info popup) নামক নতুন আর একটি ফিচার আনা হয়েছে। এই ফিচারটি ইউজারদের পুরো ঠিকানা,  পেজ সিকিউরিটি সম্পর্কিত পুরো তথ্য  এবং পারমিশন লিস্ট দেখতে দিবে।  সেক্ষেত্রে ফিচারটি অ্যাক্সেস করতে অ্যাড্রেস বারের আই (I) বা লক আইকনে ক্লিক করতে হবে।  
এছাড়া ,  ক্রোম ৮৯ বিটা আপডেটের নিউ ট্যাব পেজের ডিসকাভার ফিডের  ডিজাইনের কিছু পরিবর্তন দেখা যাবে।  
এক্ষেত্রে,  নিউজ আর্টিকেলের(news article)  কার্ডগুলির বিভাজক লাইনটির প্রতিস্থাপন করেছে গুগল (google) ।  শুধু তাই নয়,  এই আপডেটে উক্ত কার্ডের বিবরন গুলি মুছে ফেলা হয়েছে ।  এছাড়া আপডেটটি ইনস্টল করার পর ব্যবহারকারীরা লেখাগুলো বড় অক্ষরে দেখতে পাবেন।  

Post a Comment

নবীনতর পূর্বতন

728*90

Smartwatchs

"https://www.highratecpm.com/bkw4gifqh?key=6cdd585248a7ff0897975a631c4fe124"