নানা অঘটনের মধ্যে শেষ হল ২০২০। নতুন বছর শুরু

 happy new year.  

  আলো আর অন্ধকারের স্মৃতি  হয়ে কালের গর্ভে ডুব দিয়েছে আর একটি বছর 2020.   এসেছে নতুন বছর 2021.  পেছনের আলো টুকু সাথে নিয়ে অন্ধকারকে দূরে ঠেলে শুরু হল নতুন বছরের পথচলা। 

Happy new year 2021. নতুন বছর

২০২০ আমাদের অনেক দিয়েছে ।  আবার কেড়েও নিয়েছে অনেক।  ২০২০ মানে কেড়ে নেওয়ার বছর।  এ বছর প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই বেশি।  

অপ্রাপ্তি ঃ

করোনা  ভাইরাস ঃ

 চীনের উহান থেকে চলতি বছরের গোড়ার দিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের মহামারি। এরপর দেশে দেশে সংক্রমণ ও মৃত্যু ব্যাপক হারে বাড়তে শুরু করে।

Korona virus . covid 19.  করোনা ভাইরাস।

এটি এত বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে যে একপর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মহামারিকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা দেয়। করোনা মহামারি এখনো নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই। শুধু সাধারণ মানুষই নয়, বিশ্বের বড়- বড় নেতারাও রেহাই পাননি সংক্রমণের হাত থেকে। ডোনাল্ড  ট্রাম্প,  জইর বলসোনারো, বরিস জনসনসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধান করোনায় সংক্রমিত হয়েছেন। এরই মধ্যে বিশ্বজুড়ে আট কোটির বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যুও বাড়ছে প্রতিদিন।

তবে করোনার টিকা অন্ধকারের শেষে আশার আলো হয়ে এসেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরবসহ বিভিন্ন দেশে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা প্রয়োগ শুরু হয়ে গেছে। টিকাটি উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। আরেক মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার টিকারও জরুরি ভিত্তিতে প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। চিন,  ভিয়েতনাম,  জাপান সহ অনেক দেশ টিকা উদ্ভাবনের জন্যে কাজ করছে।  

চিন ইতিমধ্যে বাংলাদেশে তাদের উদ্ভাবিত টিকা পাঠানো শুরু করেছে।  

অস্ট্রেলিয়ার দাবানল ঃ 

অস্ট্রেলিয়ায় দাবানলের সূত্রপাত ২০১৯ সালের শেষ দিকে।  

Australia.  অস্ট্রেলিয়ার দাবানল।

কিন্তু ২০২০ সালে এসেও সেই দাবানলে পুড়তে থাকে একরের পর একর এলাকা। গত মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, এই আগুনে ১ কোটি ৮৬ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে। ধ্বংস হয়েছে প্রায় ছয় হাজার ভবন। এসব ভবনের মধ্যে প্রায় ২ হাজার ৮০০ বাড়িঘর রয়েছে। দাবানলের কারণে প্রাণ গেছে অগ্নিনির্বাপণকর্মীসহ অন্তত ৩৪ জনের।  

বৈরুতে বিস্ফোরণ  ঃঃ

 লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণ ইতিহাসের সবচেয়ে কলংক জনক অধ্যায় ।  

Lebanon burn.  বৈরুতে বিস্ফোরণ ।  লেবানন

২০২০ সালের ৪ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দাদের হঠাৎ যেন মনে হলো, পৃথিবীটা বিকট বিস্ফোরণে ফেটে পড়েছে। মুহূর্তে রাজধানী শহরটির বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হলো। ঘটনার সূত্রপাত ভূমধ্যসাগরের তীরবর্তী বৈরুতের বন্দরে। সেখানে গুদামঘরে অরক্ষিত অবস্থায় রাখা ছিল ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট। ওই জায়গায়ই অগ্নিকাণ্ড থেকে জোড়া বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় বৈরুতে দুই শতাধিক মানুষ নিহত হয়। আহত হয় সাড়ে ছয় হাজারের বেশি। রাতারাতি গৃহহীন হয়ে পড়ে প্রায় তিন লাখ মানুষ।

আজ অঘটনের কয়েকটি দিলাম।  হয়ত পরবর্তীতে আরও থাকবে।  সেই সাথে থাকবে নানা রকম অর্জন এর মালাগাথা ২০২০  সাল।  

ভালো কাটুক ২০২১ সাল।  happy new year 2021. 

Bye bye 2020. 



1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

728*90

Smartwatchs

"https://www.highratecpm.com/bkw4gifqh?key=6cdd585248a7ff0897975a631c4fe124"